করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৭: শনাক্ত ২৯৫৫

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৭: শনাক্ত ২৯৫৫

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১৮:৩০

করোনাভাইরাসে দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩০৫ জন।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে করোনায় ৭৮ জন মারা যান। ৩ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading