এবার সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস
উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১৯:৩০
সাতক্ষীরায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত রোগিদের সেবা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় শহরের ইটাগাছা মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, হটলাইন নাম্বারে (০৯৬৯৬৩৩৯৩৭৫) ফোন করে আন্তঃজেলা করোনা সংক্রান্ত যেকোন সেবা পাওয়া যাবে।

