শহিদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

শহিদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য এই পোস্টার প্রকাশ করা হয়।

শহিদ শেখ জামাল

শহিদ শেখ জামাল-এর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই ই-পোস্টার জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading