২০ বছর পর বাংলাদেশের বিপক্ষে করুনারত্নের রেকর্ড

২০ বছর পর বাংলাদেশের বিপক্ষে করুনারত্নের রেকর্ড

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২২:২০

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরম্যাটে উদ্বোধনী জুটিতে নয়া রেকর্ড গড়লেন শ্রীলংকার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন তারা।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দলের হয়ে ইনিংস শুরু করেন করুনারত্নে ও থিরিমান্নে। ৬৩ দশমিক ১ ওভার ব্যাট করে ২০৯ রান করেন তারা।

করুনারত্নে ও থিরিমান্নের জুটি ভাঙ্গেন অভিষেক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে নয়া রেকর্ড গড়ে ফেলের তারা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে এই ২০৯ রানই সর্বোচ্চ।

এর আগের রেকর্ডটি ছিলো ১৪৪ রানের। ২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে ১৯ দশমিক ৪ ওভারে ১৪৪ রান করেছিলেন মারভান আতাপাত্তু ও ঐ ম্যাচের অধিনায়ক সনাথ জয়সুরিয়া। আতাত্তু ও জয়সুরিয়ার রেকর্ড দখলে নিলেন করুনারত্নে ও থিরিমান্নে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading