একনজরে ৪ কোম্পানির লভ্যাংশ

একনজরে ৪ কোম্পানির লভ্যাংশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২১:৩০

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি চারটি হচ্ছে-এনআরবিসি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংক্ষেপে ৪টি কোম্পানির লভ্যাংশের তথ্য তুলে ধরা হল-

সোস্যাল ইসলামী ব্যাংক- এই ব্যাংকটি সর্বশেষ বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার অর্ধেক নগদ ও বাকী অর্ধেক বোনাস।

এনআরবিসি ব্যাংক- সর্বশেষ বছরের জন্য ব্যাংকটি সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

ইস্টার্ন ইন্স্যুরেন্স- এই কোম্পানি সর্বশেষ বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

পিপলস ইন্স্যুরেন্স- কোম্পানিটি সর্বশেষ বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading