৬০২ কোটি ৪০ লাখ টাকার লেনদেন: সপ্তাহের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ১৪:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ এপ্রিল) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬০২ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৭ কোটি ৫ লাখ ৪২ হাজার ৬৫৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২৫৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ২৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৫৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল মিল, বাংলাদেশ ফিন্যান্স, রবি আজিয়াটা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

