মে দিবসে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

মে দিবসে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ১৭:১০

মহান মে দিবসের সকালে করোনা মহামারিতে শ্রমিক সংকটে দিশেহারা ঝালকাঠির এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান কেটে আঁটি বেঁধে মারাই করে ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগের নেতা-কর্মীরা।

শনিবার (১ মে) সদর উপজেলার আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের জমির ধান কাটেন তারা।

কৃষক সাইফুল তালুকদার জানান, ক্ষেতের বোরো ধান পেঁকে ক্ষেতেই পরে ছিল। তীব্র গরম ও প্রখর রোদের তাপে শ্রমিকরা ধান কাটায় অপারগতা প্রকাশ করছিল। এদিকে করোনা ও লকডাউনের কারণে কৃষকের দুশ্চিন্তা আরো বেরে যাচ্ছিল।

ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা কৃষকের মাঠে গিয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটেন। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তাঁরা। বাড়িতে মেশিনের মাধ্যমে সেই ধান মারাই করেও দেন যুবলীগ নেতা-কর্মীরা।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। মহান মে দিবসে যুবলীগের নেতা-কর্মীরা শ্রমিকের কাজ করে কৃষকের মুখে হাঁসি ফুটিয়েছে। ঝালকাঠি জেলা যদি কোন কৃষক ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে ভোগেন, যুবলীগ সেই কৃষকের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading