প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: পাটওয়ারী
উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:২৮
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো ‘গুজবের’ প্রতিবাদে আয়োজিত শোডাউনের জন্য ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি লেখেন, দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির এই নেতা আরও জানান, লংমার্চের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কাউকে যোগাযোগ করার প্রয়োজন নেই।
তিনি বলেন, নির্ধারিত সংখ্যক গাড়ি নিয়েই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।
ইউডি/রেজা

