ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৩:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রবিবার (০২ মে) ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে লেনদেন ১৪’শ কোটি টাকা ছাড়িয়েছে; যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

রবিবার (০২ মে) ডিএসইতে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে আজ ডিএসইতে গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল।

রবিবার (০২ মে) ডিএসইতে মোট ৩৬১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩৪ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৮ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading