এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধে জারি করা রুল খারিজ

এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধে জারি করা রুল খারিজ
এফবিসিসিআই

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৪:০০

লকডাউন চলাকালে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন আয়োজন বন্ধে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে লকডাউনের মধ্যেও এফবিসিসিআইয়ের নির্বাচন আয়োজন করতে বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (২ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে আদেশ দেন।
আদালতে এফবিসিসিআইয়ে পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান ও আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।

আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম জানান, নির্বাচন প্রক্রিয়া বন্ধে জারি করা রুল প্রত্যাহার করতে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের পক্ষে আবেদন করেছিলাম। আদালত শুনানি নিয়ে রুল খারিজ করে দিয়েছেন। এখন এফবিসিসিআইয়ের নির্বাচন আয়োজন করতে আর বাধা থাকলো না।

এর আগে গত ২০ এপ্রিল করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন প্রক্রিয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারকে নির্বাচন প্রক্রিয়া চলমান রাখার অনুচ্ছেদটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading