দর বাড়ার শীর্ষে খুলনা পাওয়ার: লুজারের শীর্ষে এসোসিয়েটেড অক্সিজেন
উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৯:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০২ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির বা ৪৯.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এছাড়া ১০৪টির বা ২৮.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা পাওয়ারের। এছাড়া শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এসোসিয়েটেড অক্সিজেনের।
জানা গেছে, বৃহস্পতিবার খুলনা পাওয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খুলনা পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
জানা গেছে, বৃহস্পতিবার এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৭.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এসোসিয়েটেড অক্সিজেন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৯৭ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৯২ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.৮৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৮৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯.৭৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৭০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর ৯.৬৩ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের ৫.০১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৮৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪.৬৩ শতাংশ, নর্দাণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, রেকিট বেনকিজারের ৩.৭৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬৩ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৩.৯ শতাংশ, অলটেক্সের ৩.৫৭ শতাংশ এবং আইসিবি সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩.৫২ শতাংশ কমেছে।

