ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ বিএনপির

ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ বিএনপির
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৮:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকায় বিএনপির স্থায়ী কমিটি ‘উদ্বেগ’ প্রকাশ করেছে।

রবিবার ( ০২ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইন্ডিয়ার কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। দুই চালানে তারা ৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ এখন অনিশ্চয়তায় পড়েছে। সে কারণে এখন প্রথম ডোজ টিকা দেওয়া সাময়িকভাবে বন্ধ।

মির্জা ফখরুল বলেন, “ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, সরকার কতোটা দায়িত্বহীন হলে, কতোটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।”

মির্জা ফখরুল আরও বলেন, “তারা বিকল্প উৎসের কোনো অনুসন্ধান করেনি এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা তারা গুরুত্ব সহকারে বিবেচনা করেনি।”

শনিবারের (০১ মে) স্থায়ী কমিটির সভার বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরে ফখরুল বলেন, সম্প্রতি ইন্ডিয়া অক্সিজেন রপ্তানি বন্ধ ঘোষণা করায় বিকল্প উৎস থেকে অক্সিজেন আমদানি এবং দেশে অক্সিজেন উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে সভায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading