ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

উত্তরদক্ষিণ| বুধবার, ১২ মে ২০২১| আপডেট ০৭:৩০

ব্র্যাক ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৬৬ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৬ পয়সা।

গত বছর একই সময়ে ব্যাংকটির সলো ইপিএস হয়েছিল ৮১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ২৪ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading