সিলেটে খাদে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটে খাদে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১২ মে ২০২১| আপডেট ০৮:৩০

সিলেটের গোয়াইনঘাটে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১১ মে) রাত ৯টার দিকে সারিঘাট-গোয়াইনঘাট সড়কের সাতাইন এলাকায় দুর্ঘটনা হয়।

বুধবার (১২ মে) সকালে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন। শিমুল (২০) উপজেলার সনিরগ্রামের শামছুল ইসলামের ছেলে।

শিমুলের স্বজন আসাদুজ্জামান আসাদের বরাত দিয়ে ওসি জানান, ইফতারের পরে শিমুলসহ কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলে গোয়াইনঘাট থেকে সারীঘাটের দিকে যাচ্ছিলেন। সাতাইন পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল খাদে পড়ে যায়। এতে শিমুল ও সবুজ গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। সবুজের সেখানে চিকিৎসা চলছে। নিহতের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading