ঈদে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

ঈদে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

উত্তরদক্ষিণ| শনিবার, ১৫ মে ২০২১| আপডেট ১২:০০

ঈদে নতুন গান নিয়ে হাজির হন আলোচিত কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

শনিবার (১৫ মে) ‘সুখে থাকো তুমি’ একক গানের অনুষ্ঠানে শ্রোতাদের গান শোনাবেন তিনি। এটিএন বাংলায় রাত সাড়ে ১০টায় ‘সুখে থাকো তুমি’ অনুষ্ঠানটি সম্প্রচার হবে।

১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

গানের কথা লিখেছেন—নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। গানের শিরোনামগুলো হলো— ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলা ‘, ‘প্রথম দেখা’, ‘বাঁচবোনা তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’। গানগুলো নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ‌্যধারণের কাজ হয়ে।

এর আগে ২০১৬ সালের ঈদুল আজহায় ‘হৃদয় ছুঁয়ে যায়’ গানের অনুষ্ঠান নিয়ে প্রথমবার পর্দায় হাজির হন ড. মাহফুজুর রহমান। তখন থেকেই আলোচনায় তিনি। পরের বছর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ নামের অনুষ্ঠানে গান পরিবেশন করেন এই শিল্পী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading