করোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতার ভাই অসীম

করোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতার ভাই অসীম

উত্তরদক্ষিণ| শনিবার, ১৫ মে ২০২১| আপডেট ১২:২০

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মাসখানেক ধরে তার চিকিৎসা চলছিল।

শনিবার (১৫ মে) কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।  ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর মেজোভাই অসীম বন্দ্যোপাধ্যায় আজ সকালে মারা গেছেন।

পরিবার সূত্রের বরাত দিয়ে শনিবার (১৫ মে) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কোভিড প্রোটোকল মেনে দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে অসীম বন্দ্যোপাধ্যায়ের।

কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও তার মেজো ভাই।

জানা যায়, টানা এক মাস তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের তরফে খবর, গত একমাসে অসীমবাবুর অবস্থার কখনও উন্নতি হয়েছে, কখনও অবনতি হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading