এক বছর পর সীমান্ত খুলে দিচ্ছে আলজেরিয়া

এক বছর পর সীমান্ত খুলে দিচ্ছে আলজেরিয়া

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৪:১৫

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষে এক বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে আলজেরিয়া। মহামারী তীব্র আকার ধারণের পর দেশটি তার সীমান্ত বন্ধ রাখে।

রবিবার দেশটির কেবিনেট বৈঠক শেষে প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে আলজেরিয়ার স্থল ও আকাশ সীমান্ত আংশিক খুলে দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।

প্রস্তাবে প্রতিদিন পাঁচটি ফ্লাইট আলজেরিয়া থেকে আসা যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

আলজেরিয়া করোনার সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সীমান্ত বন্ধ রাখে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading