না ফেরার দেশে শামসুল বারী

না ফেরার দেশে শামসুল বারী

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৪:১৫

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী। মঙ্গলবার (১৮) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শামসুল বারী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই মাসের শুরুর দিকে করোনা নেগেটিভ হয়েও বাসায় আর ফিরতে পারেননি তিনি।

মৃত্যু কালে এই ক্রীড়া সংগঠকের বয়স হয়েছিল ৭৪। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুরে জানাযার পর বনানী কবর স্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শামসুল বারী খেলোয়াড়ি জীবনে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেছেন। পাশাপাশি জাতীয় দলে ডিফেন্ডার হিসেবেও সুনামের সঙ্গে মাঠ মাতিয়েছেন। খেলা ছেড়ে দেওয়ার পর সংগঠক হিসেবেও নাম-ডাক ছিল তার। ১৯৮৮ সাল থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। পরবর্তীতে ফেডারেশনের বিভিন্ন পদেও তাকে দেখা গেছে। তিনি ক্রীড়াঙ্গনে সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন।

তার শ্যালক এহতেশাম আহমেদ রাকিব গণমাধ্যমকে জানান, ‘বারী ভাই এমনিতে অসুস্থ ছিলেন। তেমন খাওয়া দাওয়া করতে পারতেন না। কিছু দিন আগে তার মেয়ের মৃত্যু হয়েছে। এবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, নেগেটিভও হয়েছেন। কিন্তু বারী ভাইয়ের সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না।’

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading