ডিএসই’তে মূল্য সূচকের পতনে লেনদেন
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৪:৩০
ঈদুল ফিতরের পরবর্তী দুই কার্যদিবস উত্থান হলেও মঙ্গলবার (১৮ মে) তৃতীয় কার্যদিবসে পতন হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৮ মে) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৫৯৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

