লুজারের শীর্ষে বিআইএফসি

লুজারের শীর্ষে বিআইএফসি

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৭:৩৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৮ মে) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫ বারে ৩৬ হাজার ৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে। লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৫.০৮ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফিন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ইমাম বাটন, ইউনাইটেড ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading