তীব্র তাপদাহের পর আশীর্বাদের বৃষ্টি

তীব্র তাপদাহের পর আশীর্বাদের বৃষ্টি

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৮:২৫

গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর রাজধানীবাসীর জন্য এযেন আশীর্বাদের বৃষ্টি । সন্ধ্যা পর্যন্ত ঢাকার কোথাও কোথাও মাঝারি ধরনের এই বৃষ্টি চলতে পারে। সকাল থেকেই রাজধানীর কোথাও আকাশ মেঘলা ছিল আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোথাও রোদ-মেঘের খেলা চলছিল। মঙ্গলবার (১৮ মে) বিকাল চারটা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি।

আজকে রাত পর্যন্ত ঢাকার আবহাওয়া এমনই থাকবে। বৃষ্টি সঙ্গে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে। তিনি বলেন, ভারী বৃষ্টি না হলে তাপমাত্রা খুব একটা কমবে না। ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের দিকে ঝড়বৃষ্টি হচ্ছে। সাময়িক তাপমাত্রা কমলেও আবার তা বাড়তে পারে বলে আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন।

আবহাওয়া অধিদফতর জানায়, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মাইজদি কোর্ট, ফেনী , পাবনা ও সিরাজগঞ্জসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল যশোরেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ। ঢাকায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে আজ ৩৪, চট্টগ্রামে ৩৪ দশমিক ৩, সিলেটে আজ ২৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৮, খুলনায় ৩৮ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading