ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ| শনিবার, ১৫ মে ২০২১| প্রকাশ: ১৮.০০
আপডেট: মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৮:২০

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও চর অঞ্চল উন্নয়ন ফোরামের সাথেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ মে) বেলা ১১ টায় ময়মনসিংহ মহানগর হেরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি নেতাকর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এরপর ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মরহুম আঃ জলিল সাহেবের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবুসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ। বিকাল সাড়ে ৫ টার দিকে টায় ৩ নং বুড়োরচর ইউনিয়নে চর অঞ্চল উন্নয়ন ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন নেতাকর্মীবৃন্দ।

বুড়োরচর ইউনিয়নে চর অঞ্চল উন্নয়ন ফোরাম আয়োজিত আলোচনা সভা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু বলেন, বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হয়েছে। সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দৃশ্যমান হলেও ময়মনসিংহের এই চর অঞ্চলসমূহে আশানুরূপ কোন উন্নয়ন অগ্রগতি হয়নি। অত্র অঞ্চলের জনপ্রতিনিধি বিরোধী দলীয় নেতা হওয়ায় এবং জনগণের সাথে সম্পৃক্ততা না থাকায় এই চর অঞ্চল উন্নয়ন থেকে সবসময় বঞ্চিত। রাস্তাঘাট ব্রীজ-কালবার্ট অনুন্নত থাকায় প্রতিনিয়ত এই চর অঞ্চলের মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়। যতদ্রুত সম্ভব এই অঞ্চলের মানুষের দূর্ভোগ লাগবে সকল উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হবে বলে জানান তিনি। কোন মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি থেকে বঞ্চিত হবে না বলেও জানান তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোরশেদুল আলম জাহাঙ্গীর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোফাখ্খারুল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দ এহতেশামুল হক সুমন, সদস্য তানজীর আহমেদ রাজিব, আরজুনা কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শহিদুল ইসলাম রাজা,শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ময়মনসিংহ সদর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কামরুজ্জামান কাউসার,যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, শেখ জাহাঙ্গীর আলম সহ জেলা মহানগর ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading