করোনায় একদিনে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০২৮
উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৬:২০
দেশে করোনাভাইরাসে গত একদিনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২২ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৪৮ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮জন।

