বিসিবির টাইটেল স্বত্ব ৩২ কোটি ৫৫ লাখ টাকায় বিক্রি

বিসিবির টাইটেল স্বত্ব ৩২ কোটি ৫৫ লাখ টাকায় বিক্রি

উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৬:৪৫

সম্প্রচার স্বত্বের পর ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দেশের মাটিতে সব সিরিজের টাইটেল স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশীয় তিনটি প্রতিষ্ঠান ৩২ কোটি ৫৫ লাখ টাকায় কিনে নিয়েছে এই স্বত্ব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্বত্বের কথা জানানো হয়। এই সময় মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, ৩২ কোটি ৫৫ লাখ টাকায় স্বত্ব কিনে নিয়েছেন তারা।

মিরপুরে রবিবার শুরু হতে যাওয়া সিরিজের আনুষ্ঠানিক নাম ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রধান টাইটেল স্পন্সর হিসেবে থাকবে আলেশা হোল্ডিংস লিমিটেডের কোনো পণ্য এবং সহযোগী হিসেবে থাকবে ওয়ালটনের কোনো পণ্য।

বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশের সিরিজে টাইটেল স্পন্সর ছিল আলেশা মার্ট। ওয়ালটন অনেক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক সিরিজের স্পন্সর হিসেবে আছে।

শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের ক্রিকেট ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশীয় মার্কেটিং এজেন্সি ‘ব্যান টেক।’ এই সময়ে নয়টি হোম সিরিজে সাত টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচের জন্য তারা বিসিবিকে দিচ্ছে ১৬১ কোটি ৫০ লাখ টাকা।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading