টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৩:৩০
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ রবিবার (২৩মে) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের আগে গতকাল দুই দলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। যেখানে শিরান ফার্নান্দোর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তবে বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়নি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অশেন বান্দ্রা, দাসুন শানাকা, ওয়ান্দু হাসারাঙ্গা, ইসুরুর উদানা, লাকশান সান্দাকান এবং দুশ্মান্থা চামিরা।

