এবার বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে চলবে দূরপাল্লার বাস
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৩:০০
করোনা সংক্রমণে রোধে চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলেছে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল। কিন্তু চলমান বিধিনিষেধে গণপরিবহন খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, খোলা রাখতে পারবে হোটেল ও রেস্টুরেন্ট।
রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আসন সংখ্যার অর্ধেক ক্রেতাকে সেবা দেওয়া যাবে।
আন্তঃজেলার সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে।
পরিবহন শ্রমিক নেতা, পরিবহন মালিক ও বিআরটিএর কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখভালো করার নির্দেশ দেওয়া হয়েছে।

