পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৪:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার(২৩ মে) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনও কমেছে।

রবিবার (২৩ মে) ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেনের এই চিত্র দেখা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, রবিবার (২৩ মে) ডিএসইতে এক হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৬ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকার।

রবিবার ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৮ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। সিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading