পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৬:০২

দেশের পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানো হয়েছে। ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধির সাথে মিল রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ মে) থেকে লেনদেন শুরু হবে যথারীতি সকাল ১০টায়। বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।

রবিবার(২৩ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নির্দেশনা দিয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, রবিবার (৫ মে) পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে দেড়টা পর্যন্ত। আগামীকাল থেকে তা বেলা ২টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে লেনদেনের আধা ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টাকা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ করে। এর সাথে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading