করোনা: একদিনে ২৮ জনের মৃত‌্যু, আক্রান্ত ১৩৫৪

করোনা: একদিনে ২৮ জনের মৃত‌্যু, আক্রান্ত ১৩৫৪

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৬:২১

করোনাভাইরাসে দেশে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মোট ১২ হাজার ৩৭৬ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন।

রবিবার (২৩ মে) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন।

গত ২৪ ঘণ্টায় ৮৯৯ করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।

২২ মে সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত যে ২৮ জন করোনায় মারা গেছেন, তাদের মধ‌্যে পুরুষ ২০ জন এবং নারী ৮ জন। মৃতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ১৪ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading