ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ১৪৪ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ১৪৪ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৬:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার(২৩ মে) ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার। কোম্পানিটি ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে । লিন্ডেবিডি ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আমান কটন ফাইবার্স, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বিএসআরএম স্টিল, সিভিও পেট্রো কেমিক্যাল, ঢাকা ডাইং, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, লুব-রেফ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ জুট, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,সমতা লেদার কমপ্লেক্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading