১৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন: শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৭:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট ১৩৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মোট ১ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার ৮২৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৪৭ লাখ ৮৮ হাজার ৩১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৬২ লাখ টাকা।
এনআরবিসি ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৫৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ কোটি ৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, লংকাবাংলা ফিন্যান্স, বিএটিবিসি, রিপাবলিক ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

