টপটেন গেইনারের শীর্ষে ডেল্টা স্পিনার্স

টপটেন গেইনারের শীর্ষে ডেল্টা স্পিনার্স

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৮:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার(২৪ মে) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২৭৭ বারে ১ লাখ ৩৫ হাজার ২৩টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল,রিলায়েন্স ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এমআই সিমেন্ট, জিএসপি ফিন্যান্স ও পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading