প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ চলমান রয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ চলমান রয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ২৩:০০

রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নবনিযুক্ত প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, কর্তব্য পালনে অবহেলা মেনে নেয়া হবে না।

সোমবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) নবনিযুক্ত ২৬০ সহকারী প্রকৌশলীর ওরিয়েন্টশনের উদ্বধোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ দেন ।

কর্তব্য পালনে কোন ধরনের অবহেলা মেনে নেয়া হবে না উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ চলমান রয়েছে । আমরা যদি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

এ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে অসংখ্য শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে ।

দেশে একশোটি ইকনোমিক জোন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে দেশে অর্থনৈতিক কর্মকান্ড অনেকগুণ বৃদ্ধি পেয়েছে ।

প্রকৌশলীদের উন্নয়নের কান্ডারি উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশকে কাঙ্খিত উন্নয়নের শিখরে নিতে হলে কর্মক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।

তিনি বলেন, টেকসই রাস্তা-ব্রিজসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ডিজাইন পরিবর্তন করার পাশাপাশি বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অযৌক্তিক নয় ।

তিনি আরও বলেন, কম খরচে রাস্তা-ব্রিজ করে দেশের সম্পদ নষ্ট করা, গুণগত ও টেকসই কাজ না করা অপরাধ । তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। কাজ শুরু করে দীর্ঘদিনে সম্পন্ন না করে মানুষের জন্য দূর্ভোগ সৃষ্টি করা কোন ভাবেই কাম্য নয় ।

মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানসমূহের চলমান ও সমাপ্ত কাজ যাচাই বাছাই করার জন্য স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এলজিইডির নিজস্ব তদন্ত টিমের পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত টিমও নিবীড়ভাবে কার্যক্রম তদন্ত করবে।

এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনির সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়াও সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading