বাংলা একাডেমিতে কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

বাংলা একাডেমিতে কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৫:০০

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। এসময় সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও নানা পর্যায়ের নেতৃবৃন্দ তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০ টায় বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ.এইচ.এম. লোকমানের নেতৃত্বে একাডেমির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রয়াত মহাপরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং সচিব মো. বদরুল আরেফীনের নেতৃত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য অসীম কুমার উকিল, আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সায়েম খান, হুমায়ুন কবীর ঢালী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান,উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, নির্মল রঞ্জন গুহ এবং আফজাল বাবুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, গোলাম কুদ্দুছের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কবি মুহাম্মদ সামাদ, তারিক সুজাত, হারিসুল হক, আমিনুর রহমান সুলতানের নেতৃত্বে জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, সহসভাপতি খান মাহবুব, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন, আল নাহিয়ান খান জয় ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে রাইটার্স ক্লাব বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, ছোটকাগজ শালুক, মাহবুবুল হক শাকিল সংসদ, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, চলচ্চিত্রজন জাঁ নেসার ওসমান, এডভোকেট সাহিদা বেগম, কথাসাহিত্যিক আনিসুল হক, রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আনজীর লিটন, রহীম শাহ, কাজল ঘোষ প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading