১৪ দিনে সর্বোচ্চ মৃত্যু আজ: শনাক্ত ১৬৭৫

১৪ দিনে সর্বোচ্চ মৃত্যু আজ: শনাক্ত ১৬৭৫

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৭:১০

করোনাভাইরাসে দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৪১ জন। একদিনে মৃত্যুর এই সংখ্যা গত ১৪ দিনের মধ্যে সবচেয়ে বেশি। গত ১২ মে মৃত্যু ছিল ৪০ জন। এর আগে ৯ মে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

এর আগে সোমবার (২৪ মে) দেশে করোনায় ২৫ জন মারা যান, শনাক্ত হন ১ হাজার ৪৪১ জন।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৭ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ জন। নারী ১৪ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading