ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন

ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৭:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মে) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৮ কোটি ৬১ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সামিট পাওয়ার ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মেঘনা পেট্রোলিয়াম ১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, জেনারেশন নেক্সট, জিপিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইডিলসি ফিন্যান্স, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লুব-রেফ বাংলাদেশ, এলআরগ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্র্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সানলাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading