বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ৩৭ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ৩৭ হাজার ছাড়াল

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১১:২০

বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৪৯৪ জন। এ নিয়ে বিশ্বের ১৭ কোটি ১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হলো। শনিবার (২৯ মে) সকাল পর্যন্ত আরও ১১ হাজার ৯৪৯ জন মারা গেছেন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৩৭ হাজার ৫৪৯ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৯৮৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৬৫৭ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৮ হাজার ৯৬১ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৪০ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৫৯ হাজার ১৭১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৪৩১ জন। আর মারা গেছেন ৩ লাখ ২২ হাজার ৩৮৪ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৯৫২ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading