ন্যাশনাল ফিডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১১:৪৫
ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২০ পয়সা। এছাড়াও চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।
৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৩ পয়সা।

