পুঁজিবাজারের ১০ কোম্পানির মালিকানা নির্ধারণ চলতি সপ্তাহে

পুঁজিবাজারের ১০ কোম্পানির মালিকানা নির্ধারণ চলতি সপ্তাহে

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১৫:৩০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণ হবে চলতি সপ্তাহে। এজন্য কোম্পানিগুলোর সংক্রান্ত রেকর্ড ডেট রয়েছে।

সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো-এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এনআরবিসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

পিপলস ইন্সুরেন্স: সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা। কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ২৭ টাকা ১৪ পয়সা। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩১ মে। এজিএম অনুষ্ঠিত হবে ২৯ জুন, ২০২১।

এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স: কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৪ পয়সা। এছাড়াও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৩ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ১৯ টাকা ৬৬ পয়সা। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩০ মে।

ঢাকা ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। এছাড়াও কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৯ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ১৯ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩১ মে।

এমটিবি ব্যাংক: সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ২২ টাকা ৫ পয়সা। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩১ মে। এজিএম অনুষ্ঠিত হবে ২৪ জুন, ২০২১।

এনআরবিসি ব্যাংক : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা (বেসিক)। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৬ পয়সা। কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৮পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ১৫ টাকা ৭১ পয়সা (ডাইলুটেড)। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩১ মে।

সাউথইস্ট ব্যাংক: সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা। কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৮ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ২৬ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩ জুন। এজিএম অনুষ্ঠিত হবে ৩০ জুন, ২০২১।

এনসিসি ব্যাংক: সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা। কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ১৫ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ২০ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩ জুন।

এসআইবিএল ব্যাংক : কোম্পনিটি ২০২০ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৩ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ১৯ টাকা ৫৩ পয়সা (পুর্নমূল্যায়িত)। কোম্পানিটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ১ জুন।

এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড: সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬২ পয়সা। ফান্ডটি ২০২০ অর্থবছরের জন্য ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ২৪ পয়সা এবং ইউনিট প্রতি বাজার মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি কস্ট প্রাইস ছিল ১০ টাকা ১১ পয়সা এবং ইউনিট প্রতি বাজার মূল্য ছিল ৯ টাকা ৪১ পয়সা। ফান্ডটির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট রয়েছে ৩১ মে।

এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড : সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯৭ পয়সা। ফান্ডটি ২০২০ অর্থবছরের জন্য ১১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ১৭ পয়সা এবং ইউনিট প্রতি বাজার মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি কস্ট প্রাইস ছিল ৯ টাকা ৪৮ পয়সা এবং ইউনিট প্রতি বাজার মূল্য ছিল ৯ টাকা ২২ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading