‘১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে’

‘১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে’
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। ২০২০-মে-৩১

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১৪:০০

আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনা মহামারী পরিবেশ অনুকূলে না এলে কোনো ঝুঁকি নেওয়া হবে না।

শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে। আমরা সে বিষয়ে অবগত আছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে বন্ধের দাবিতে বিভিন্ন এসএমএস আসে। পরিবেশ পরিস্থিতি স্বভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।’

করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার(২৭ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading