দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ-মৃত্যু

দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ-মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১৬:০৯

করোনায় বিশ্বজুড়ে টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতিধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ কোটি ৯২ লাখের ছাড়িয়েছে।

আমেরিকার জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৯ মে) দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৫ লাখ ১৮ হাজার ৬৯৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৫০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জন। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৯৩০ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading