সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকোর দখলে
উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১৬:২৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৩ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৭০১টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৪ কোটি ৪৪ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ৩৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনআরবি কমার্শিয়াল ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, বিএটিবিসি, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

