অভিনেতা ফারহানের বিরুদ্ধে তরুণীর জিডি

অভিনেতা ফারহানের বিরুদ্ধে তরুণীর জিডি

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১৯:৫০

ছোটপর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহানের বিরুদ্ধে গত ২৭ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এক তরুণী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নম্বর ১৬১৬। জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই তরুণী জানিয়েছেন, মুশফিকুর রহমান ফারহানের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। তার অভিযোগ এ সময় ফারহান তাকে অত্যাচার করেছেন। সম্পর্ক ত্যাগের কথা বললেই ফারহান হুমকি দিতেন। গত ২৬ মে তরুণীর পুরো পরিবারকে ‘ধ্বংস’ করে দেয়ার হুমকি দেন ফারহান। এরপরই তিনি জিডি করেন।

এ বিষয়ে ফারহান বলেন, ‘এখনই এ বিষয়ে বলতে চাই না। তবে এটুকু বলতে পারি- আমাকে ফাঁসানো হয়েছে।’ ফারহান রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে অভিনয়ে তিনি বেশি মনোযোগী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading