সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ২০:৩০

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মো. শাহিন (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৯ মে) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে তাকে হত্যা করা হয়।

নিহত মো. শাহিন হরিপুর গ্রামের আছন্দ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত মো. শাহিনের সঙ্গে পূর্ব থেকে হরিপুর গ্রামের শরীফুল ইসলাম শত্রুতা ছিল। শনিবার (২৯ মে) বিকেল ৪টার দিকে শাহিনকে একা পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। কেউ এখনো অভিযোগ করেনি। তবে ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading