চ্যাম্পিয়নস লিগে শিরোপার দেখা পেল চেলসি

চ্যাম্পিয়নস লিগে শিরোপার দেখা পেল চেলসি

উত্তরদক্ষিণ | রবিবার, ৩০ মে ২০২১ | আপডেট ১০:২৫

জার্মান ফুটবলার কাই হ্যাবার্টকজের করা এক মাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে পরাজয় করে দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতলো চেলসি। চেলসির হয়ে ম্যাচের ৪২ মিনিটের সময় একমাত্র গোলটি করেন তিনি।

বাংলাদেশ সময় রাত ১টায় পোর্তোর এস্তাদিও দো ড্রাগাওয়ে অল ইংলিশ ফাইনালটি শুরু হয়। ম্যানসিটি এবার প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি।

দারুণ এক কাউন্টার অ্যাটাকে উড়তে থাকা সিটিজেনসদের হারিয়ে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ব্লুজরা। ম্যাসন মাউন্ট মাঝমাঠের বাঁ দিক থেকে লম্বা পাসে বল সামনে বাড়ান। সিটির ডিফেন্ডারদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে এগিয়ে থেকে ডি বক্সের একটু সামনে থেকে বল নিজের পায়ে নেন হ্যাবার্টজ, এগিয়ে এসে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সিটির গোলরক্ষক অ্যাডারসন, তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই জার্মান ফুটবলার।

প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আর গোল শোধ করতে পারেনি গার্দিওয়ালার সিটি। শেষ পর্যন্ত হারের বেদনা নিয়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়েছেন প্রথমবার ফাইনালে ওঠা সিটি। অথচ ম্যাচে ৬১ ভাগ সময় বল ছিল সিটিজেনদের পায়ে। আক্রমণেও পিছিয়ে ছিল না ( সিটি ৮, চেলসি ১০)। কিন্তু চেলসির রক্ষণভেদ করে বল জড়াতে পারেনি জালে। কাউন্টার অ্যাটাক আর লম্বা পাসে কুপোকাত করেছেন কান্তে-হ্যাবার্টজরা।

ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন এনগোলো কান্তে। সর্বশেষ ৫ বছরে কান্তে বিশ্বকাপ ট্রফি-চ্যাম্পিয়নস লিগসহ সবধরণের বড় ট্রফিই জেতেন।

এই ম্যাচের প্রথমার্ধে গ্রোইন ইনজুরিতে মাঠ ছাড়েন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। আর ম্যাচের ৫৯ মিনিটের সময় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সিটির মাঝ মাঠের ফেরিওয়ালা কেভিন ডি ব্রুইনা।

মাত্র চার মাস আগে টমাস টুখেল চেলসির দায়িত্ব নেন। গত আসরে প্রথমবারের মতো পিএসজিকে ফাইনালে তুলেছিলেন এই জার্মান কোচ, তবুও লিগে খারাপ খেলায় তাকে বরখাস্ত করে প্যারিসের কর্তারা। এবার স্ট্যামফোর্ড ব্রিজে এসেই চার মাসের মাথায় দলকে তোলেন ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে এবং শেষ করেন শ্রেষ্ঠ হয়েই।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading