করোনা: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু ৮৩১৯
উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ১০:১০
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ হাজার ৩১৯ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮০৮ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৩১ মে) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৫৬ হাজার ৬৭৭ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৭৬৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৫৪৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৮৮৪ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৭৪৪ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৫২৯ জন।

