কর্ণফুলী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ০৯:৫৫

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

সোমবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৩৬ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ০.০৯ টাকা বা ২৫ শতাংশ।

২০২১ সারের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৮.০৫ টাকা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading