আজ রাতে আসছে ফাইজারের টিকা

আজ রাতে আসছে ফাইজারের টিকা

উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ১৬:০৫

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা আজ সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আজ রাতেই টিকা চলে আসবে বলে আশা করছি। গতকাল (রোববার) সন্ধ্যায় টিকা আসার কথা ছিল। কিন্তু ওরা আবার জানাল যে, তাদের হিসাবে গণ্ডগোল হয়েছে। তাই আজ রাতে টিকা আসছে।’

৩০ মে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছিলেন, ‘ফাইজারের যে টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি।’

টিকার বিষয়ে সাংবাদিকদের আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গতকাল ফাইজার থেকে টিকা আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে গতকাল টিকা আসেনি। আজ রাতে কুয়েত এয়ার লাইন্সের বিশেষ বিমানে ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে মোট ৫ কোটি লোককে টিকার ডোজ দিতে পারলে আমরা করোনা থেকে পরিপূর্ণ সুরক্ষা পাব বলে আশা করছি।’

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই কোভ্যাক্স থেকে টিকা পাওয়ার কথা ছিলো। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সংকট তৈরি হওয়াতে তা পিছিয়ে যায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading