খড়কুটো নাটকের ‘গুনগুন’ উপনির্বাচনে লড়বেন?

খড়কুটো নাটকের ‘গুনগুন’ উপনির্বাচনে লড়বেন?

উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ১৭:৩০

ইন্ডিয়ান টেলিভিশনের ধারাবাহিক ‘খড়কুটো’ নাটকে গুনগুন চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তৃণা সাহা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে স্বামী নীল ভট্টাচার্যকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই অভিনেত্রী। কিন্তু এ নির্বাচনে লড়তে দেখা যায়নি তাকে।

এদিকে গুঞ্জন উড়ছে, বিধানসভা উপনির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে ভোটে লড়বেন বাংলা টেলিভিশনের তারকা তৃণা সাহা। রবিবার (৩০ মে) সন্ধ্যা থেকে এই গুঞ্জন চাউর হয়েছে। আর তাতেই সরগরম নেটদুনিয়া। কিন্তু তৃণা কি সত‌্যি সত‌্যি নির্বাচনে লড়বেন? এ প্রশ্ন তার ভক্ত অনুরাগীদের।

বিষয়টি নিয়ে ইন্ডিয়ান একটি সংবাদমাধ‌্যমে কথা বলেছেন তৃণা। তার ভাষায়—‘আজ সকাল থেকে অনেক ফোন আসছে। কিন্তু আপাতত আমার ভোটে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই।’ ভবিষ্যতে ভোটে দাঁড়াবেন কিনা? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে আমি ব্ল্যাঙ্ক। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না।’

খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত কাজল সিনহা। ষষ্ঠদফা ভোটের আগের দিন করোনায় আক্রান্ত হন তিনি। সেদিন বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে। টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব পছন্দের অভিনেত্রী তিনি। নীল ও তৃণার বিয়েতেও এসেছিলেন মু্খ্যমন্ত্রী। আপাতত তৃণা ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে তৃণা বলেন—‘খড়কুটো’ নাটকের কিছু সঞ্চিত এপিসোড এখনো আছে। তা শেষ হলে বাড়ি থেকে কাজ শুরু করব।’

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading