স্ত্রীকে পেটানোর দায়ে আটক অভিনেতা করন

স্ত্রীকে পেটানোর দায়ে আটক অভিনেতা করন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৩:০০

স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগে ইন্ডিয়ার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করন মেহরাকে গ্রেপ্তার করা হয়েছে করেছে মুম্বাই পুলিশ। সোমবার (৩১ মে) গভীর রাতে ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

বার্তা সংস্থা এএনআই এ তথ্যে জানা যায়, স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে দাম্পত্য কলহ তৈরি হয়েছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উড়ছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিশা। অভিযোগে নিশা জানিয়েছেন, শুরুতে দুজনের কথাকাটাকাটি হয়, পরে করন তাকে মারধর করেন। ইন্ডিয়ান দণ্ডবিধির ৩৩৬, ৩৩৭, ৩৩২, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) করনকে আদালতে তোলা হবে।

এর আগে করন জানিয়েছিলেন, ‘আমি কোভিড আক্রান্ত ছিলাম, আমার প্রিয়জনদের হারানোর শোকে এখনো কাতর। এই কঠিন সময়েও আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। এটা খুব হতাশাজনক। আমার মনের অবস্থা ভালো নয়, তবে আমি কিছু জিনিস পরিষ্কার করতে চাই। কোভিড আক্রান্ত এই অবস্থায় নিশাই আমার খেয়াল রাখছে।’

দীর্ঘ ৬ বছর প্রেম করার পর ২০১২ সালে নিশা রাওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করন। একটি সিনেমার শুটিং সেটে তাদের পরিচয়। একসঙ্গে ড্যান্স রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’-তে অংশ নিয়েছিল এই দম্পতি। করন বিগ বসের ঘরে থাকাবস্থায় নিশা অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৭ সালে তাদের ঘরে আসে পুত্রসন্তান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading